বিজেপিকে একটিও ভোট নয়, হিন্দু মুসলিমে বিভেদ সৃষ্টিকারী মানুষত্ববিনাশ কারী মৌলবাদী দল নিপাত যাক, শিলিগুড়ি শহর জুড়ে পড়লো এমন পোস্টার - The News Lion

বিজেপিকে একটিও ভোট নয়, হিন্দু মুসলিমে বিভেদ সৃষ্টিকারী মানুষত্ববিনাশ কারী মৌলবাদী দল নিপাত যাক, শিলিগুড়ি শহর জুড়ে পড়লো এমন পোস্টার

 


দি নিউজ লায়নঃ    বিজেপিকে একটিও ভোট নয়। হিন্দু মুসলিমে বিভেদ সৃষ্টিকারী মানুষত্ববিনাশ কারী মৌলবাদী দল নিপাত যাক শিলিগুড়ি শহর জুড়ে পড়লো এমন পোস্টার।সম্পূর্ণ  অরাজনৈতিক ভাবে শহরের নাগরিক মঞ্চের তরফে বুধবার শহরজুড়ে ফ্যাসিস্ট দল বিজেপির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের আওয়াজ ওঠে। এদিন শিলিগুড়ি ভেনাস মোড় সহ শহরের কেন্দ্রে উল্লেখযোগ্য এলাকায় রাস্তায়-মোড়ে বিজেপি ফ্যাসিবাদী দল তার বিরুদ্ধে পোস্টার পরে। এক মহিলা ও তার সংগঠনের সদস্যরা শহরের  রাজপথ থেকে অলিতে গলিতে বিজেপিকে কোনো ভাবেই বাংলায় প্রবেশ করতে দেওয়া যাবে না এই স্লোগান তুলে পোস্টের সেটে দেন।



 হিন্দি বাংলা ভাষায় লিখিত এই পোস্টারে বড় বড় হরফে লেখা বিজেপিকে একটিও ভোট নয়। ফ্যাসিস্ট-আরএসএস-বিজেপির বিরুদ্ধে বাংলা। সংগঠনের সদস্য মুক্তি সরকার জানান আমরা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করছি না। ভোট সম্পূর্ণ নাগরিকদের নিজস্ব অধিকার সেখানে আমরা হস্তক্ষেপ কখনই করবো না। কিন্তু বিজেপির মত সাম্প্রদায়িক প্রতিহিংসামূলক ভয়ঙ্কর দলকে কোনোভাবেই বাংলায় প্রবেশ করতে দেওয়া যাবে না। আমরা দেখছি নির্বাচন এগিয়ে আসতেই বাংলাকে টার্গেট করছে তারা। তারা বাংলার মানুষের মধ্যে ফ্যাসিস্ট রাজনীতি ঢোকাতে চাইছে। তারা মধ্যযুগীয় অপসংস্কৃতি জাতপাত ভেদ প্রথা সমাজে ফিরিয়ে আনতে সচেষ্ট হয়েছে।


 সমাজের পক্ষে ভয়ঙ্কর দিন আসতে চলেছে। তাই বাংলায় কোনোভাবেই বিজেপিকে প্রবেশ করতে দেওয়া যাবে না। মানুষকে এই মৌলবাদি হিংস্র সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে বোঝাতেই ফ্যাসিস্ট বিরোধী নাগরিক মঞ্চ এক হয়ে উত্তরবঙ্গ জুড়ে সরব হয়েছি। দক্ষিণ বঙ্গেও বিজেপির বিরুদ্ধে একটি সংগঠনের কাজ করছে। তিনি আরও বলেন প্রত্যেক নাগরিক তার নিজস্ব ব্যাক্তিগত পছন্দের প্রতীক ও প্রার্থীকে ভোট দিক তবে সাম্প্রদায়িক হিংস্রতার প্রতীক বিজেপি নয় এটাই আবেদন। তিনি জানান আগামী ১০ই মার্চ বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। শিলিগুড়ির রাজপথে নামবে ফ্যাসিবাদী বিজেপি বিরোধী মিছিল। এই মিছিলে কোনো রাজনৈতিক রঙ বর্ণ ছাড়া সমস্ত আপামর নাগরিক সাম্প্রদায়িক হিংসার প্রতীক বিজেপিকে রুখতে যোগ দিতে পারেন। এদিন বিভিন্ন টোটো অটোয় মধ্যযুগ ফিরিয়ে আনার সব অপচেষ্টা ব্যর্থ হোক,মানুষত্ব বিনাশকারী ধর্মীয় মৌলবাদ দূর হোক এই ধরনের স্লোগানের ব্যানার লাগিয়ে শহরবাসীকে বিজেপির বিরুদ্ধে সচেতন করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.